প্রজেক্ট হ্যান্ডওভার এবং বিস্তারিত আলোচনা
আপনার ডিজিটাল যাত্রায় আমরা আছি আপনার পাশে
ভূমিকা
আসসালামু আলাইকুম, আমাদের উপর আস্থা রেখে আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরির দায়িত্ব দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ক্লায়েন্ট আমাদের কাছে মূল্যবান, এবং আমরা সর্বোচ্চ সততার সাথে আপনার ব্যবসাকে প্রযুক্তির মাধ্যমে সফল করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আপনার ওয়েবসাইট এবং এর ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করছি।
আপনার সাইটের বর্তমান অবস্থা ও উন্নত ফিচার
আপনার ওয়েবসাইটটি শুধু একটি সাধারণ সাইট নয়, এটি একটি সম্পূর্ণ কাস্টমাইজড ই-কমার্স প্ল্যাটফর্ম। WordPress এবং WooCommerce-এর মূল কাঠামোর উপর ভিত্তি করে, আমরা Astra চাইল্ড থিমে প্রফেশনাল কোডিং ব্যবহার করে এটিকে আধুনিক এবং উন্নত করেছি। আমরা যে সকল বিশেষ সুবিধাগুলো আপনার সাইটে যুক্ত করেছি, তা নিচে তুলে ধরা হলো:
- WordPress এবং WooCommerce ভিত্তিক কাস্টম থিম: সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হওয়ায় এটি নিরাপদ, সহজে ব্যবহারযোগ্য এবং ভবিষ্যতে আরও উন্নত করার সুযোগ রয়েছে।
- দুর্দান্ত ইউএক্স ও ইউআই ডিজাইন: আপনার সাইটের প্রোডাক্ট কার্ড থেকে শুরু করে চেকআউট পর্যন্ত প্রতিটি ডিজাইন মোবাইল ও ডেস্কটপ উভয় ডিভাইসের জন্য দৃষ্টিনন্দন এবং দ্রুত লোড হওয়ার জন্য অপ্টিমাইজ করা হয়েছে।
- স্মার্ট কেনাকাটার অভিজ্ঞতা: কাস্টমাররা যেকোনো পণ্যে ক্লিক করে একটি পপ-আপের মাধ্যমে দ্রুত কেনাকাটা সম্পন্ন করতে পারবে। এতে ভ্যারিয়েশন নির্বাচন, পণ্যের সংখ্যা পরিবর্তন এবং সরাসরি চেকআউটে যাওয়ার সুবিধা রয়েছে।
- উন্নত লাইভ সার্চ: আপনার কাস্টমাররা একটি ইন্টেলিজেন্ট লাইভ সার্চ বারে টাইপ করার সাথে সাথে ক্যাটাগরি ফিল্টারসহ প্রাসঙ্গিক পণ্য দেখতে পাবে, যা তাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করে দেবে।
- স্মার্ট চেকআউট ও অর্ডার কনফার্মেশন: আমরা একটি কাস্টমাইজড চেকআউট পপ-আপ তৈরি করেছি যেখানে নাম, ঠিকানা ও অর্ডার সামারি একটি সহজ ইন্টারফেসে দেখানো হয়। অর্ডার সফল হওয়ার পর একটি সুন্দর পপ-আপের মাধ্যমে কাস্টমারকে সম্পর্কিত বা বিশেষ অফার দেওয়া হয়।
- ইন্টেলিজেন্ট সাইডবার: সিঙ্গেল প্রোডাক্ট পেজে একটি স্মার্ট সাইডবার রয়েছে, যা কাস্টমারকে সম্পর্কিত, জনপ্রিয় বা সম্প্রতি দেখা পণ্যগুলো দেখায়, যা বিক্রয় বাড়াতে সাহায্য করবে।
- কম্পিউটার প্যাকেজ তৈরির সুবিধা (PC Builder): আপনার সাইটে একটি অনন্য PC Builder টুল রয়েছে, যা কাস্টমারদের নিজেদের পছন্দমতো কম্পিউটার প্যাকেজ তৈরি করতে এবং একটি কোটেশন নিতে সাহায্য করবে।
- মোবাইল ফ্রেন্ডলি ফিচার: মোবাইলের জন্য আমরা একটি স্থায়ী বটম ট্যাব বার এবং একটি ফ্লোটিং কন্টাক্ট মেনু যুক্ত করা হয়েছে, যেখানে আপনার প্রতিষ্ঠানের সাথে কাস্টমারদের যোগাযোগের অভিজ্ঞতাকে আরও সাবলীল করে তুলবে। যেখানে আছে - WhatsAPP, Call Now, Facebook Page, eMail and Youtube। এই ফিচার গুলির মাধ্যমে সকল কাস্টমার সহজেই আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারবে।
- পারফরম্যান্স অপটিমাইজেশন: সাইটের লোডিং টাইম কম রাখতে এবং কাস্টমারদের সেরা অভিজ্ঞতা দিতে আমরা উন্নত শিমার লোডার ব্যবহার করেছি।
- অতিরিক্ত ফিচার: থিমে ডার্ক/লাইট মোড, মোবাইলের জন্য স্টিকি বটম ট্যাব বার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে।
- ব্যবসায়িক খরচ ও লাভ হিসাব: আপনি প্রতিটি পণ্যের প্রকৃত খরচ (Cost of Goods) যোগ করতে পারবেন, যার ফলে প্রতিটি অর্ডারে আপনার মোট লাভ কত হচ্ছে, তা স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যাবে। এটি আপনার ব্যবসার সঠিক লাভজনকতা বুঝতে সাহায্য করবে।
আমাদের বানানো প্লাগিনের শক্তিশালী ফিচারসমূহ
আপনার সাইটের সুরক্ষার জন্য আমরা একটি বিশেষ প্লাগিন তৈরি করেছি, এই প্লাগিনটি শুধুমাত্র ডিজাইন নয়, বরং নিরাপত্তা, ডেটা ব্যবস্থাপনা এবং ব্যবসার উন্নয়নে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।
- কাস্টম লগইন স্ক্রিন ডিজাইনার: এটি আপনার সাইটের লগইন পেজকে পেশাদার এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে সাহায্য করে।
- উন্নত নিরাপত্তা: অন্য কোনো আইপি থেকে যদি কেউ ৫ বারের বেশি ভুল লগইন করার চেষ্টা করে, তাহলে সেই আইপি ১৫ মিনিটের জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এটি আপনার সাইটকে ব্রুট-ফোর্স অ্যাটাক থেকে সুরক্ষিত রাখবে।
- রোল-ভিত্তিক ইউজার মনিটরিং: অ্যাডমিন ড্যাশবোর্ড থেকেই কোন ইউজাররা অনলাইনে আছে এবং তাদের ভূমিকা কী, তা সহজেই দেখা যাবে।
- ভিজিটর ট্র্যাকিং ও রিপোর্ট: আপনার সাইটে প্রতিদিন কতজন নতুন ভিজিটর আসছে, তার একটি বিস্তারিত রিপোর্ট ড্যাশবোর্ডেই দেখা যাবে।
- কুরিয়ার রিপোর্টার: এই বিশেষ ফিচারের মাধ্যমে কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে তার ডেলিভারির বিস্তারিত তথ্য যাচাই করা যাবে।
আমাদের প্রতি আপনার আস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা
আপনার খরচের কথা মাথায় রেখে, প্রাথমিক খরচ কম রাখতে আমরা বর্তমানে আপনার সাইটটি একটি শেয়ার্ড হোস্টিং-এ রেখেছি। এটি আপনার ব্যবসার শুরুতে অত্যন্ত কার্যকরী হলেও, সাইটে ভিজিটর বাড়লে পারফরম্যান্স কিছুটা কমে যেতে পারে। এটি কোনো ত্রুটি নয়, বরং প্রযুক্তিগত সীমাবদ্ধতা।
আপনার সাইটের উন্নয়ন বা নতুন কোনো ফিচার যোগ করতে চাইলে আমাদের জানাতে দ্বিধা করবেন না। আমরা সবসময় আপনাদের ব্যবসাকে আরও সফল করতে প্রস্তুত।
আমরা নিশ্চিত করছি যে, ভবিষ্যতে যখন আপনার ব্যবসা বড় হবে, তখন আমরা আপনাকে আরও উন্নত এবং শক্তিশালী হোস্টিং প্যাকেজে আপগ্রেড করতে সহযোগিতা করব, যা আপনার সাইটের গতি ও পারফরম্যান্স বহুগুণে বাড়িয়ে দেবে। আমাদের প্রতিষ্ঠান সবসময় আপনার পাশে থাকবে এবং আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত সাপোর্ট দিয়ে যাবে।
ডোমেইন ও হোস্টিং মালিকানা হস্তান্তর নীতিমালা
যে সকল ক্লায়েন্ট আমাদের প্রতিষ্ঠানের হোস্টিং-এ তাদের সাইট হোস্ট করেছেন এবং ডোমেইন আমাদের তত্ত্বাবধানে রেখেছেন, তাদের জন্য মালিকানা হস্তান্তর প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো। আপনি যদি আপনার ডোমেইন ও হোস্টিং সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিতে চান, তবে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে:
- বিজ্ঞপ্তি প্রদান: হস্তান্তরের কমপক্ষে ৭২ ঘন্টা (৩ দিন) পূর্বে আমাদের লিখিতভাবে জানাতে হবে।
- শনাক্তকরণ নথি: আপনার জাতীয় পরিচয়পত্র (NID)-এর একটি স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে।
- ছবি প্রদান: ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে।
- আবেদন ফর্ম পূরণ: আমাদের প্রদান করা "মালিকানা হস্তান্তর" ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
উপরোক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আপনি আপনার ডোমেইন ও হোস্টিং-এর ১০০% নিয়ন্ত্রণ ও মালিকানা পেয়ে যাবেন। এরপর থেকে সাইটের সকল রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার উপর বর্তাবে।
বিশেষ দ্রষ্টব্য: মালিকানা হস্তান্তরের পরেও যদি আপনার কোনো প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হয়, তবে আমাদের অভিজ্ঞ ডেভেলপারদের থেকে সার্ভিস গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে, এটি একটি চার্জযোগ্য (Paid) সার্ভিস হিসেবে গণ্য হবে এবং নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
আপনার ব্যবসার সফলতাই আমাদের সফলতা। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।